দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ১৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ।
রোববার গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাসুয়াড়ী গ্রামে কুমিল্লা থেকে খুলনায় পাচারের সময় গাঁজার একটি বড় চালান আটক করে পুলিশ। এ সময় ১৭ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মৃত ফরিদ আহম্মেদ ভুঁইয়ার ছেলে পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫), একই জেলার তিতাস উপজেলার সাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. মিজান (৩২) এবং খুলনার দৌলতপুর পশ্চিম সেনপাড়া এলাকার সাহেব আলীর ছেলে সুমন মোল্লা (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২২-৩৫৮৫) জব্দ করা হয়েছে। অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, অভয়নগরে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।