1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে শুকনো খাবারের আশায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের দীর্ঘ অপেক্ষা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কালীগঞ্জে শুকনো খাবারের আশায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের দীর্ঘ অপেক্ষা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া / প্রতিনিধি, কালীগঞ্জ
রবিবার (৯ আগস্ট), রাত ৮টা ৫২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবার এক প্যাকেট শুকনো খাবারের আশায় উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও খাবার না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বৈরাতী এলাকার তিস্তা ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের নারী-পুরুষ ও শিশুদের খাবারের আশায় অবস্থান করতে দেখা যায়। তারা জানান, দিনমজুর হওয়ায় কাজ না থাকায় চরম খাদ্যসংকটে পড়েছেন তারা। গত বুধবার তারা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি জমা দিয়েছিলেন।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করলেও তাদের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এক প্যাকেট শুকনো খাবারের আশায় দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে অনেকে ক্ষুধার্ত হয়ে পড়েন।

ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত খাবার ও প্রয়োজনীয় সরকারি সহায়তা পাওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar