নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রবিবার (৯ আগস্ট, ২০২৬) রাত ৯টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ আব্দুল কাদের (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার সকাল ৯টার দিকে শার্শা থানাধীন জিবলীতলা আইসি ক্যাম্প মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল কাদের বেনাপোল পোর্ট থানার পুটখালী বুজতলা পূর্বপাড়া এলাকার মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিবলীতলা আইসি ক্যাম্প মোড়ের আর কে স্টোরের পশ্চিমে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে একটি থ্রি-হুইলার মাহিন্দ্রায় তল্লাশি চালানো হয়। এ সময় মাহিন্দ্রার যাত্রী আব্দুল কাদেরের দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন।