1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে কাজী ফার্মের নাম ভাঙিয়ে ৪ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাৎ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরে কাজী ফার্মের নাম ভাঙিয়ে ৪ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাৎ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রবিবার (৯ আগস্ট), ২০২৬ | রাত ৯টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে কাজী ফার্মের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ৪ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। টাঙ্গাইলের সখীপুর থানার নলুয়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে সাইবার সুরক্ষা ও প্রতারণার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী মিজানুর রহমান বিদেশ থেকে পণ্য আমদানি করে বিভিন্ন কারখানায় সরবরাহ করেন। অজ্ঞাতনামা আসামিরা নিজেদের কাজী ফার্মের কর্মকর্তা পরিচয় দিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করেন এবং ৪৫ টন ৫৭৫ কেজি লাইমস্টোন কেনার প্রস্তাব দেন।

গত ১৩ মে মিজানুর রহমান ট্রাকযোগে লাইমস্টোনগুলো যশোরে পাঠান। ১৪ মে বিকেলে আসামিরা যশোরের আফিল ফিলিং স্টেশনের কাছের জোড়া ব্রিজ এলাকায় ট্রাকটি থামিয়ে নসিমনে করে মালামাল নিয়ে যান। পণ্য বুঝে পাওয়ার পর টাকা পরিশোধ না করে তারা উল্টো কমিশনের নামে আরও টাকা দাবি করেন।

প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ১৮ মে মিজানুর রহমান সরাসরি কাজী ফার্মের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আসামিদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এর আগে কাজী ফার্মের নাম ব্যবহার করে একই কায়দায় প্রতারণার অভিযোগে যশোরে করা অপর একটি মামলায় দুই আসামিকে আটক এবং টাকা ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar