1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, বাজারমূল্য ৩০ লাখ টাকা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, বাজারমূল্য ৩০ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
সোমবার (১০ আগস্ট), দুপুর ১২টা ৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ নুরজাহান বেগম (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (৯ আগস্ট) বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বরকত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক শেখ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় নুরজাহান বেগমের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাগে থাকা ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের প্রতিটিতে ২০০টি করে ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১০ হাজার পিস এবং ওজন প্রায় এক কেজি। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

গ্রেপ্তার নুরজাহান বেগমের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার নারীকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar