1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুই পথশিশুকে নতুন পোশাক উপহার দিয়ে প্রশংসায় কিশোরগঞ্জের ইউএনও - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

দুই পথশিশুকে নতুন পোশাক উপহার দিয়ে প্রশংসায় কিশোরগঞ্জের ইউএনও

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৪ জন খবরটি পড়েছেন

রকি হাসান, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (১১ আগস্ট), বিকেল ৪টা ৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দুই পথশিশুকে নতুন পোশাক উপহার দিয়ে মানবিকতার নজির স্থাপন করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি।

ইউএনও জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় ৯-১০ বছর বয়সী সাব্বির নামের এক শিশুকে ছেঁড়া পোশাকে দেখেন তিনি। শিশুটি তার চেয়েও ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে ছিল। কথা বলে জানা যায়, দুই ভাই খাবার সংগ্রহের জন্য সেখানে গিয়েছিল।

সাব্বির যশোদল ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অসুস্থ বাবা-মায়ের সংসারে অভাবের কারণে পড়াশোনার পাশাপাশি তাকেও লড়াই করতে হচ্ছে। পরিবারের বড় ভাই রাজমিস্ত্রির কাজ করে কোনোমতে সংসার চালাচ্ছেন।

শিশুটির পরনের ছেঁড়া পোশাক দেখে ইউএনও তাকে নতুন পোশাক কিনে দেওয়ার প্রস্তাব দেন। সাব্বির নিজের পছন্দমতো জামা-প্যান্ট বেছে নেয়। নতুন পোশাক হাতে পেয়ে শিশুটির মুখে ফুটে ওঠে নির্মল আনন্দ।

নতুন পোশাকটি যেন শিশুটির ছোট্ট পৃথিবীতে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে সাব্বিরের হাসির সেই মুহূর্তকে কোনো অর্থ দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়।

ইউএনও মো. কামরুল হাসান মারুফ আরও বলেন, তিনি হয়তো দুই শিশুকে শুধু নতুন জামা দিয়েছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন অমূল্য দুটি নিষ্পাপ হাসি। সমাজে সাব্বিরের মতো হাজারো শিশু রয়েছে, তাদের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar