1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২২ কেজির দাতিনা মাছের দাম উঠল ২ লাখ ৫৫ হাজার টাকা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

২২ কেজির দাতিনা মাছের দাম উঠল ২ লাখ ৫৫ হাজার টাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১০৮ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি মৎস্য বাজারে ইলিশের সরবরাহ কম। এর মধ্যে গভীর সমুদ্রে ইলিয়াস মাঝির জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বড় দাতিনা মাছ। বৃহস্পতিবার কেবি মৎস্য বাজারের হাজী মিরাজের আড়তে মাছটি ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মাছটির কেজিপ্রতি দাম পড়েছে প্রায় ১৫ হাজার টাকা। হাজী মিরাজের আড়ত থেকে মাছটি কিনেছেন পার্শ্ববর্তী আড়তদার হারুন মীর। তিনি জানান, অধিক মুনাফার আশায় মাছটি চট্টগ্রামের ফিশারিজ ঘাটে পাঠানো হবে। পরে এটি বিদেশেও যেতে পারে।

স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরু থেকেই ইলিয়াস মাঝি ও তার ট্রলারের জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছিলেন না। সম্প্রতি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গভীর সমুদ্রে জাল ফেললে তার জালে দাতিনা মাছটি ধরা পড়ে।

মাছটি নিয়ে সারারাত ট্রলার চালিয়ে বৃহস্পতিবার সকালে কেবি মৎস্য বাজারে পৌঁছান ইলিয়াস। বড় মাছটি দেখতে সেখানে শত শত মানুষ ও পাইকারের ভিড় হয়। বৃষ্টির মধ্যেও মাছটি ঘিরে বাজারে কৌতূহল তৈরি হয়।

ইলিয়াস মাঝি বলেন, মৌসুমের শুরু থেকেই তারা লোকসানে রয়েছেন। তবে বড় দাতিনা মাছটি পাওয়ায় ট্রলারের জেলেরা খুশি হয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar