1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছেন সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সৈকত রঞ্জন চৌধুরীকে তুলে নেয় ডিবি পুলিশ। ঘটনার দুই ঘণ্টা পর পুলিশ সুপারের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে জানা যায়। বক্তারা বলেন, সৈকত রঞ্জন শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন সমাজকর্মী। পেশাদার সাংবাদিককে এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। ’২৪-পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম এমন ঘটনা আর ঘটবে না। কিন্তু ভয়ের পরিবেশ এখনো অব্যাহত আছে।অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলার সভাপতি সমির কান্তি দে, সুজন জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, বিএমইউজে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, উদীচীর সহ-সভাপতি আশীষ কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা সভাপতি মিল্টন বিশ্বাস, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ অন্যরা। কর্মসূচি সঞ্চালনা করেন রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে। মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মানববন্ধনে সংহতি প্রকাশ করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar