1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটির নানিয়ারচরে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

রাঙ্গামাটির নানিয়ারচরে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
শনিবার (১৫ আগস্ট), রাত ৯টা ০১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৩৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সহযোগিতায় উপজেলার ৪টি ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

তালিকভুক্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ কেজি হারে খাদ্যশস্য দেওয়া হয়েছে। টানা বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। তাদের দুর্দশা লাঘবে সরকারের পক্ষ থেকে এই জরুরি মানবিক সহায়তা প্রদান করা হয়।

রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য দয়াল দাস বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রধানমন্ত্রী সবসময় আছেন। তার নির্দেশনায় আমরা দ্রুততম সময়ে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।”

বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন। এ সময় উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বলেন, “দলমতের ঊর্ধ্বে উঠে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান কাজ। জেলা পরিষদ ও প্রশাসনের সাথে সমন্বয় করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।”

উপকারভোগীরা জানান, এই সহায়তা দুঃসময়ে তাদের জন্য বড় অবলম্বন হিসেবে কাজ করবে। ত্রাণ বিতরণ কার্যক্রমে ৪টি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় কার্বারীরা অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar