1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬, বিকেল ৩টা ৫৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। জনগণের স্বার্থের বাইরে সরকার কোনো কাজ করবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে। দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের অপরিকল্পিত পদক্ষেপের কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের ১০ বছর মেয়াদী পরিকল্পনা তুলে ধরা হবে।

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা চায়। এই লক্ষ্য অর্জনে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। পাকুন্দিয়ায় পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী তাকে করতালি দিয়ে স্বাগত জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar