1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ
রবিবার (১৬ আগস্ট), বিকাল ৪টা ৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরাবি ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

নিহত আরাবি শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা শামীম আহমেদের ছেলে। দুপুরে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হলে রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের পুকুরপাড়ে তার প্যান্ট পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা খবর দিলে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে আরাবিকে উদ্ধার করেন। তাকে দ্রুত ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। পরে শিশুটির নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী বলেন, “হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।”

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “মরদেহ আজ রবিবার দুপুর পর্যন্ত সদর হাসপাতালের মর্গে রাখা হবে। আমরা এ মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষ হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar