1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চিতলমারীতে মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

চিতলমারীতে মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
রবিবার (১৬ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

সভায় বক্তারা মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক পদ্ধতিতে মাছের খাবার প্রয়োগ এবং রোগবালাই প্রতিরোধের বিষয়ে মৎস্যচাষিদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি নিশ্চিত করতে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা আমির মাওলানা মুনিরুজ্জামান গাজী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় চিতলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার ঘোষ ও উপজেলা কৃষি কর্মকর্তা সিয়ামত আল মামুনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar