1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অক্টোবরে মোংলা অর্থনৈতিক জোনে কাজ শুরু, কর্মসংস্থান হবে ৬০ হাজার মানুষের - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

অক্টোবরে মোংলা অর্থনৈতিক জোনে কাজ শুরু, কর্মসংস্থান হবে ৬০ হাজার মানুষের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
সোমবার (১৭ আগস্ট), দুপুর ১টা ৩১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলা বিশেষ অর্থনৈতিক জোনে আগামী অক্টোবরে কাজ শুরু হলে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। রোববার বিকেলে মোংলায় পৌর বিএনপির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা জানান নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, মোংলাকে ঘিরে সরকারের একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। বিশেষ অর্থনৈতিক জোনের পাশাপাশি বন্দরের অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সরবরাহ এবং শিল্পায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মোংলাকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।

মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণ এবং কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সেখান থেকে ২৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে গ্যাস মোংলায় আনা হবে। পরে ওই গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন, রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন এবং মানুষের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। জনগণের কাছে দায়বদ্ধ থাকা বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য।

মোংলায় মন্ত্রীর আগমন উপলক্ষে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar