1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতকানিয়া-লোহাগাড়ার জনদুর্ভোগ ও মাদক পরিস্থিতি নিয়ে প্রশাসনের বৈঠকে নাজমুল মোস্তফা আমিন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

সাতকানিয়া-লোহাগাড়ার জনদুর্ভোগ ও মাদক পরিস্থিতি নিয়ে প্রশাসনের বৈঠকে নাজমুল মোস্তফা আমিন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ / লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট), বিকেল ৪টা ২১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাতকানিয়া ও লোহাগাড়ার জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেছেন। সভায় তিনি এলাকার মাদক সমস্যা ও জননিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়া ও লোহাগাড়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি এসব সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় সাতকানিয়া-লোহাগাড়ার অন্যতম প্রধান সমস্যা হিসেবে মাদককে চিহ্নিত করেন তিনি। মাদকের বিস্তার রোধে প্রশাসনের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানিয়ে নাজমুল মোস্তফা আমিন বলেন, “মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে শুধু সচেতনতা নয়, মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।”

তিনি মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয়, সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর জোর দেন। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রশাসনিক সভায় জনস্বার্থের বিষয় তুলে ধরায় নাজমুল মোস্তফা আমিনের এই উদ্যোগকে স্থানীয় রাজনীতিতে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের প্রত্যাশা, এলাকার সমস্যা এবং জননিরাপত্তার বিষয়গুলো প্রশাসনের উচ্চপর্যায়ের আলোচনায় তুলে ধরায় স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar