1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

যশোরে সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর
শনিবার (২২ আগস্ট, ২০২৬)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। গত বছরের এই দিনে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

সাংবাদিক রুকুনউদ্দৌলাহ দৈনিক সংবাদের যশোরস্থ বিশেষ প্রতিনিধি ছিলেন। তিনি পাক্ষিক ‘যশোরের কাগজ’-এর প্রতিষ্ঠাতা এবং দৈনিক কল্যাণের উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং মাদ্রাসার এতিম শিশুদের খাবার প্রদানের আয়োজন করা হয়েছে। এছাড়া কারবালা কবরস্থানে তাঁর সমাধিতে মুক্তিযোদ্ধা পাঠাগারের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে।

১৯৫৬ সালের ২০ মার্চ ভারতের ২৪ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন রুকুনউদ্দৌলাহ। তিনি সরকারি এমএম কলেজ, যশোর থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

সাংবাদিকতায় চার দশকের বেশি সময় যুক্ত থাকা রুকুনউদ্দৌলাহ দৈনিক সংবাদের ‘গ্রাম-গ্রামান্তরে’ কলামের জন্য পাঠকমহলে পরিচিত ছিলেন। তিনি চ্যানেল আই ও রেডিও টুডেসহ স্থানীয় বিভিন্ন দৈনিকে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আইডিই পুরস্কার, যশোর শিল্পী গোষ্ঠী পদক ও বজলুর রহমান স্মৃতিপদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

তিনি ‘গ্রাম-গ্রামান্তরে’, ‘মুক্তিযুদ্ধে যশোর’, ‘আমার কৈশোর আমার মুক্তিযুদ্ধ’, ‘জনতার গভর্নর’ ও ‘হাতাহাতি যুদ্ধ ১৯৭১’-সহ একাধিক বই রচনা করেছেন। তাঁর মৃত্যুতে যশোরের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar