1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে ইউপি জায়গা দখল করে অবৈধ দোকান, উচ্ছেদের আবেদন ইউএনও কার্যালয়ে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে ইউপি জায়গা দখল করে অবৈধ দোকান, উচ্ছেদের আবেদন ইউএনও কার্যালয়ে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯৭ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া / কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, রাত ১০:৩০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) নিজস্ব জায়গায় অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে চামটাহাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় দখলদারদের উচ্ছেদে গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন ইউপি চেয়ারম্যান। তবে দীর্ঘ সময় পার হলেও অবৈধ দোকান উচ্ছেদে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, চামটাহাটের ওই স্থানে প্রায় ১০ থেকে ১৫ জন ব্যবসায়ী ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে দোকান বসিয়েছেন। এতে হাটের নির্ধারিত জায়গা সংকুচিত হয়ে পড়ায় ক্রেতা-বিক্রেতাদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

অবৈধভাবে বসানো এসব দোকান সরিয়ে নিতে মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পরপর তিনটি নোটিশ প্রদান করেন। কিন্তু নোটিশ পাওয়ার পরও ব্যবসায়ীরা দোকান সরিয়ে নেননি।

আবেদনের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সোহেল নামের এক কর্মকর্তা কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং কার্যালয়েও তাকে পাওয়া যায়নি।

স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে ইউনিয়ন পরিষদের জায়গা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar