1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বিদায় সংবর্ধনা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বিদায় সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন

কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
রবিবার (২৩ আগস্ট), ২০২৬ | বিকাল ৪:৩২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। রবিবার (২৩ আগস্ট) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ছাত্র-যুবকরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে জেলা পরিষদ চত্বর থেকে আবেগঘন শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।

বক্তারা জানান, হাবীব আজম জেলা পরিষদের সদস্য হওয়ার আগে থেকেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। পাহাড়ধস, অগ্নিকাণ্ড ও বন্যার মতো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পদ-পদবির মেয়াদ শেষ হলেও মানুষের জন্য কাজ করার মানসিকতার কোনো মেয়াদ নেই। ভবিষ্যতেও হাবীব আজম বৃহত্তর পরিসরে জনসেবা ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদায়ে আবেগ প্রকাশ করে এই প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছাত্র-জনতা তাঁকে ভবিষ্যতে রাঙ্গামাটি পৌরসভা কিংবা ২৯৯ নং রাঙ্গামাটি আসনে নির্বাচনের মাধ্যমে বৃহত্তর পরিসরে জনসেবায় দেখার আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar