1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কাপ্তাইয়ে ধনিয়া চাষে শ্রমের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত দাম, হতাশ কৃষক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

কাপ্তাইয়ে ধনিয়া চাষে শ্রমের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত দাম, হতাশ কৃষক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

কামরুল ইসলাম / রাঙামাটি জেলা প্রতিনিধি
মঙ্গলবার (২৫ আগস্ট), সন্ধ্যা ৭টা ৩২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির কাপ্তাইয়ে ধনিয়া চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। তবে জমি প্রস্তুত থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত উৎপাদন খরচ ও শ্রমের তুলনায় বাজারে ধনিয়ার কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ তারা। কৃষকদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধনিয়া চাষে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খাতে প্রচুর অর্থ ব্যয় হয়। এছাড়া নিয়মিত পরিচর্যা না করলে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণে ফলন কমে যাওয়ার ঝুঁকি থাকে, যা বাড়তি খরচের কারণ হয়ে দাঁড়ায়।

একজন স্থানীয় কৃষক জানান, প্রতিদিন একটি জমি থেকে ২৫ থেকে ৩০ কেজি ধনিয়া সংগ্রহ করে পাইকারি বাজারে বিক্রি করেন। প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করলে দৈনিক আয় হয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। কিন্তু বীজ, সার ও শ্রমিকের মজুরি বাদ দিলে হাতে খুব সামান্যই লাভ থাকে।

কৃষকদের অভিযোগ, উৎপাদন পর্যায়ে তাদের কাছ থেকে কম দামে ধনিয়া কিনে ব্যবসায়ীরা খুচরা বাজারে তা ১২০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। এতে উৎপাদনের মূল ঝুঁকি ও শ্রম বহন করেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না।

কৃষকরা বলেন, উৎপাদন খরচ কমানো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কাপ্তাইয়ে ধনিয়া চাষ আরও লাভজনক হতো। তাদের দাবি, স্থানীয় বাজারে কার্যকর নজরদারি, সরাসরি বাজারজাতের ব্যবস্থা এবং কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নেয়।

কৃষকদের প্রত্যাশা, বাজার ব্যবস্থাপনার উন্নতি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলে তারা শ্রমের যথাযথ মূল্য পাবেন। এতে কাপ্তাইয়ে ধনিয়ার উৎপাদন আরও বাড়বে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar