মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
বুধবার (২৬ আগস্ট), রাত ৮টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। রোগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং অসুস্থ মানুষের প্রতি মানবিক সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে আজ বুধবার এ খাবার বিতরণের আয়োজন করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আয়োজকরা জানান, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া মানবিক দায়িত্বের অংশ।
খাবার বিতরণকালে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবীর শিক্ষা অনুসরণ করে ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।