নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বুধবার (২৬ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশনের নির্বাচনে ফারুক হোসেন সভাপতি এবং নান্নু আবীর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নতুন নেতৃত্ব আসায় সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নির্বাচনে সভাপতি পদে ১৬ ভোট পেয়ে বিজয়ী হন ফারুক হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটু আনাম পান ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন নান্নু আবীর, যেখানে তার প্রতিদ্বন্দ্বী সামিউল আলীম সৌরভ পান ৭ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে জয়লাভ করেন বিল্লাল হোসেন এবং তার প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পান ১২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন সুমন হোসেন, তার প্রতিদ্বন্দ্বী আল আমিন পান ১২ ভোট।
প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সভাপতি পদে আব্দুস সালাম, কোষাধ্যক্ষ পদে এম. ই. এ. মুন্না বাসার এবং কার্যকরী সদস্য পদে অনিমেষ দাস, শরিফুল ইসলাম জুনিয়র ও পাপ্পু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচনী কমিশনার ডা. স্বপন বিশ্বাস। তাকে সহায়তা করেন এম. ই. এ. মুন্না বাসার, মো. হীরা, মো. ইমরান চৌধুরী (কাজল বাবুর্চি), মো. ফকরুল হোসেন, আলমগীর হোসেন ও হাসান আব্দুর রব (মান্তু)।
নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হওয়ায় সংগঠনের সদস্যরা নতুন নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন।