শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কালিয়াকৈরে ১২২ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই অনুদান প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার। এছাড়া গাজীপুর জেলা জার্সাস আহ্বায়ক শাহ এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, পৌর মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।