1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরের ৪ দপ্তরে একা ইউএনও, ব্যাহত নাগরিক সেবা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

গৌরীপুরের ৪ দপ্তরে একা ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭৯ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর্তা-সংকটের কারণে প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা পদোন্নতি ও বদলিজনিত কারণে অবমুক্ত হওয়ার পর গত প্রায় ১৬ দিন ধরে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য রয়েছে। ফলে ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম, নামজারি, মিস কেস নিষ্পত্তি, ভূমি দখল এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা একাই একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা পরিষদের প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি)-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং গৌরীপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি বৃহৎ জনসংখ্যার ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলায় একক কোনো কর্মকর্তার পক্ষে একই সঙ্গে এতগুলো দায়িত্ব যথাযথভাবে পালন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ভূমি অফিসের কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় সাধারণ সেবাগ্রহীতারা প্রতিদিন ভোগান্তির মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে, গৌরীপুর পৌরসভার নিয়মিত নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক তদারকিও প্রভাবিত হচ্ছে।

উল্লেখ্য, গৌরীপুর পৌরসভা দেশের অন্যতম ঐতিহ্যবাহী পৌরসভা। আগামী কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটি তার গৌরবময় শতবর্ষ পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এমন একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পৌরসভার জন্য সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ প্রয়োজন, যা অতিরিক্ত দায়িত্বে থাকা একজন কর্মকর্তার পক্ষে কার্যকরভাবে নিশ্চিত করা কঠিন।

এ প্রেক্ষাপটে স্থানীয় সচেতন নাগরিক ও এসিএ নিউজ সেন্টার অব গৌরীপুর রিপোর্টার্স ক্লাবসহ  বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। প্রথমত, যেসব উপজেলায় তুলনামূলক কম কর্মভার রয়েছে বা যেখানে পৌরসভা নেই, সেখান থেকে দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) বদলি করে গৌরীপুরে পদায়ন করতে হবে। দ্বিতীয়ত, গৌরীপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল ও জনমুখী রাখতে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার কার্যালয় অথবা জেলা পরিষদ থেকে একজন পৃথক পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা প্রয়োজন।

স্থানীয় জনগণের প্রত্যাশা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। গৌরীপুরে পূর্ণাঙ্গ এসিল্যান্ড পদায়ন এবং পৃথক পৌর প্রশাসক নিয়োগের মাধ্যমে নাগরিক ভোগান্তি দূর করে প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar