1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রেসক্লাব যশোরের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক, বাতিল ২ জনের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

প্রেসক্লাব যশোরের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক, বাতিল ২ জনের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর
শনিবার (২৯ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানে দ্বিতীয় দফার সভায় নতুন করে ১০ সাংবাদিককে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রথম দফার সভায় সুপারিশপ্রাপ্ত ২৮ জনের মধ্যে দুজনের সদস্যপদ দেওয়ার সুপারিশ বাতিল করা হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংকটকালীন আহ্বায়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সদস্যপদ পাওয়া সাংবাদিকরা হলেন এসএ টিভির রোকনুজ্জামান রিপন, চ্যানেল ২৪-এর ইমরান হোসেন, শেয়ার বিজ ও জাতীয় অর্থনীতির কামরুজ্জামান মণি, দীপ্ত টিভির জুবায়ের আহমেদ, মাছরাঙা টিভির রাহুল রায়, দৈনিক সুবর্ণভূমির শেখ শাহিনুর রহমান, ইন্ডিপেনডেন্ট টিভির শরীফ খান, দৈনিক সুবর্ণভূমির গোলাম মোস্তফা মুন্না, দৈনিক পাঞ্জেরীর আনোয়ার হোসেন এবং দৈনিক টাকা টাইমসের আব্দুর রহমান।

অন্যদিকে, আপত্তির কারণে দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সম্পাদক সুন্দর সাহা এবং দৈনিক কল্যাণ পত্রিকার সহ-সম্পাদক রেজওয়ান হক বাপ্পীর সদস্যপদ দেওয়ার সুপারিশ বাতিল করা হয়েছে। এছাড়া সাবেক সদস্য সুলতান মাহমুদ রিপনের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে ৩৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

আহ্বায়ক কমিটির সভা ও প্রেক্ষাপট

আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন। সভায় আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবির নান্টু, আহসান কবির, আমিনুর রহমান মামুন, জাহিদ আহমেদ লিটন, নূর ইসলাম, এম আইউব, সরোয়ার হোসেন ও আকরামুজ্জামান উপস্থিত ছিলেন। সদস্যপদ নিয়ে আলোচনার সময় ওহাবুজ্জামান ঝন্টু ও জাহিদ আহমেদ লিটন মতামত প্রদান না করে সভা ত্যাগ করেন।

সম্প্রতি প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলে সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সদস্যপদ পেতে ১০১ জন ফরম সংগ্রহ করলেও ৯৫ জন আবেদনপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে দুই দফায় ৩৬ জন সাংবাদিককে নতুন সদস্যপদ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar