1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ শ্যামনগরে বেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুরে সকল প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত করার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত বাঘারপাড়ায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান: রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল ম্যাচ’। শুক্রবার বিকেলে দোহাকুলা ইউনিয়নের বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফুটবল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে স্থানীয় মানুষের উপস্থিতিতে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

দোহাকুলা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএসসি আইয়ুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাকুলা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar