1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় রাতের আঁধারে ৩ দোকান উধাও, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - bdtelegraph24.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

লোহাগাড়ায় রাতের আঁধারে ৩ দোকান উধাও, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ / লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার (১৩ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁনহাট বাজারে রাতের আঁধারে তিনটি দোকান তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দোকানগুলোর টিন, কাঠামো ও ভেতরে থাকা মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ব্যবসায়ীরা বাজারে এসে তাদের দোকানের কোনো অস্তিত্ব দেখতে পাননি।

ক্ষতিগ্রস্তরা হলেন—মোবাইল ব্যবসায়ী কালাম, চা দোকানি জাহাঙ্গীর আলম ও পান দোকানি ওসমান। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে ফিরেছিলেন। সকালে বাজারে এসে দেখেন, তাদের দোকানের টিন ও কাঠামোর পাশাপাশি ভেতরে থাকা বিভিন্ন মালামালও দুর্বৃত্তরা নিয়ে গেছে।

চা দোকানি জাহাঙ্গীর আলম বলেন, “প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে বাজারে এসে দেখি আমার দোকানের কোনো অস্তিত্ব নেই। দোকানের টিন ও কাঠামোর পাশাপাশি চা-পাতা, বিস্কুট, পানীয়সহ ভেতরে থাকা বিভিন্ন মালামালও নিয়ে যাওয়া হয়েছে। এক রাতেই দীর্ঘদিনের ব্যবসা হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি।”

দোকানগুলোর জমির মালিক মোহাম্মদ মহসিন জানান, প্রায় ৩০ বছর ধরে তিনি তার পৈত্রিক জায়গায় দোকানগুলো ভাড়া দিয়ে আসছেন। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানগুলো তুলে নিয়ে গেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রশাসনের বক্তব্য

খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X