1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাবনা সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু আহত ৩ জন - bdtelegraph24.com
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় কারমাইকেল কলেজের পাসের হার ৮৫.১৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১৬ পাবনা সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু আহত ৩ জন কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ইতালিজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের বিক্ষোভ, দাবি জীবনযাত্রার ব্যয় কমানো পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু নিষেধাজ্ঞা শেষে সাগর-নদীতে ইলিশ শিকারে ৫ লক্ষাধিক জেলে শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ বনবিভাগ ড্রোন দিয়ে জেলে ধরতে পারে, কিন্তু ডাকাত ধরতে পারে না, দাবি জেলেদের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল

পাবনা সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু আহত ৩ জন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

পাবনা জেলার সদর উপজেলার মালঞ্চিতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ শে অক্টোবর) বিকালে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সেতুর কাছে সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, শুক্রবার বিকালে বিলে কয়েকজন মাছ ধরছিলেন। এ’সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে তাঁরা পাশের একটি পলিথিনের ঘরে আশ্রয় নেয়। এর কিছুক্ষণ পর ওই ঘরে বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। চেয়ারম্যান আরও জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ বয়সী। এ ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় একসঙ্গে ৬ জনের মৃত্যুতে আমরা সবাই বলি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ৩ জন আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে বর্ষা মৌসুমে খোলা বিলে ও মাঠে কাজ করার সময় সকল ব্যক্তিদেরকে সতর্ক থাকতে এবং বৃষ্টি বা বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar