1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিষেধাজ্ঞা শেষে সাগর-নদীতে ইলিশ শিকারে ৫ লক্ষাধিক জেলে - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরে অ/স্ত্র-গু/লি ও মাদকসহ গ্রে/প্তা/র ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ নাসিরনগরে জাল নোটসহ আটক ১ রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট: ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা

নিষেধাজ্ঞা শেষে সাগর-নদীতে ইলিশ শিকারে ৫ লক্ষাধিক জেলে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (৩১ অক্টোবর), ২০২৬ | সন্ধ্যা ৭:০৯

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর ও নদীতে ইলিশ শিকারে নেমে পড়েছেন উপকূলীয় অঞ্চলের ৫ লক্ষাধিক জেলে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকে উপকূলের জেলেরা জাল ও ট্রলার নিয়ে মাছ ধরার জন্য নদ-নদীতে অবস্থান নেন। দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার আশায় এখন সরব হয়ে উঠেছে উপকূলের মৎস্য বন্দরগুলো।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলীয় ৬ জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৯ জন। এর মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ২৯ জন। অনিবন্ধিত জেলেসহ সব মিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক জেলে বর্তমানে ইলিশ আহরণে ব্যস্ত সময় পার করছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, “২২ দিন কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। এটি ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছি, জেলেরা নদীতে পর্যাপ্ত মাছ পাবেন এবং সরকারের নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।”

উপকূলীয় জেলা ভোলার চরফ্যাশনের শামরাজ মৎস্য বন্দরে গিয়ে দেখা যায়, নিষেধাজ্ঞা শেষে মাছের আড়তগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। রাতভর নদীতে আহরিত ইলিশ বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী ও জেলেরা। তবে অনেক জেলের ভাষ্যমতে, জালে ধরা পড়া অধিকাংশ ইলিশের পেটে এখনো ডিম রয়েছে।

শামরাজ মৎস্য বন্দর আড়ত মালিক সমিতির সভাপতি মো. তারেক আজিজ পাটওয়ারী বলেন, “নদীতে ইলিশের সাড়া ভালোই মিলছে, তবে ইলিশের পেটে এখনো ডিমের ছড়াছড়ি লক্ষণীয়। নিষেধাজ্ঞা অক্টোবর মাসের মাঝামাঝি দেওয়া হলে মা ইলিশ আরও সঠিকভাবে ডিম ছাড়ার সুযোগ পেত।”

মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা চলাকালে ভোলাসহ উপকূলীয় জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করেছে। শুধু ভোলাতেই ২৯৭টি অভিযানে ৮০ জনকে কারাদণ্ড ও প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রতিবছর ৮ অক্টোবর থেকে ২২ দিন সারা দেশের ৩৮ জেলায় সব ধরনের মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকে। সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় এই সময়ে ৬ লক্ষ ৪৭ হাজার ৬৯০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar