মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (৩১ অক্টোবর), দুপুর ২টা ৫৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর ইসলাম সিদ্দিকী ও উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম। বক্তারা বলেন, এ শপথবাক্য পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটির পথচলা শুরু হলো।
আপনারা সমাজের দর্পণ। আপনারা শুধু সংবাদ সংগ্রহ করেন না, ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে দায়িত্ব পালন করেন সাংবাদিকরা। তাঁদের ঐক্যবদ্ধ ভূমিকা সমাজ ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি এম.এম. আহমদ মনির (দৈনিক পূর্বকোণ) ও সাধারণ সম্পাদক এরশাদ আলম (গ্লোবাল টিভি) নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি অধ্যাপক আব্দুল খালেক, সহসাধারণ সম্পাদক খোকন সুশীল, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, অর্থ সম্পাদক মোজাহিদ হোসেন সাগর, প্রচার সম্পাদক এহতেশামুল হক রাব্বি, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন মনির আহমদ আজাদ, ডা. মুহাম্মদ কামাল উদ্দীন, মিনহাজ উদ্দীন ও রায়হান সিকদার। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।