1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে স্থাপনা গোপন করে দলিল, রাজস্ব ফাঁকির অভিযোগ - bdtelegraph24.com
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শিক্ষার্থী ১, শিক্ষক ৮, তবুও পটুয়াখালীর যে স্কুলে একমাত্র পরিক্ষার্থী অকৃতকার্য হলেন আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা আলিম পরীক্ষায় দেশসেরা সাফল্য তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কালীগঞ্জে স্থাপনা গোপন করে দলিল, রাজস্ব ফাঁকির অভিযোগ সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরো দুজন গ্রেপ্তার কোস্ট গার্ডের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে ৪র্থ দিনের মানববন্ধন গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াত আমিরের ঝালকাঠির বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়ল ৩০ কেজির তিন পাঙ্গাস

কালীগঞ্জে স্থাপনা গোপন করে দলিল, রাজস্ব ফাঁকির অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, রাত ৮টা ৪৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী মৌজায় গোডাউনসহ বিভিন্ন স্থাপনা থাকা সত্ত্বেও জমিকে ‘ডাঙ্গা’ শ্রেণি দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ উঠেছে। এতে সরকার নির্ধারিত রাজস্ব ফাঁকির পাশাপাশি জমির মালিকানা ও ব্যবসায়িক পাওনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম রাজু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৬ তারিখে তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে ২৬৭৬ নম্বর দলিলটি সম্পাদিত হয়। দলিলে জমির শ্রেণি ও স্থাপনার তথ্য গোপন করে জমিটি স্থাপনাবিহীন ডাঙ্গা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে সরকার নির্ধারিত উৎসে কর ও অন্যান্য রাজস্ব যথাযথভাবে আদায় হয়নি বলে অভিযোগ করেন আশরাফুল ইসলাম রাজু।

আশরাফুল ইসলাম রাজু বলেন, “২০১৪ সাল থেকে নুরুল ইসলামের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন চলছিল। নিজ খরচে ওই জমিতে মাটি ভরাট, গোডাউন নির্মাণ ও সীমানাপ্রাচীর তৈরিসহ প্রায় ৭০ লাখ টাকা বিনিয়োগ করেছি। নুরুল ইসলাম পূর্বের বায়নাপত্রের বিষয়টি নিষ্পত্তি না করেই গোপনে জমিটি অন্যত্র হস্তান্তর করেছেন।”

রাজুর দাবি, বিনিয়োগকৃত অর্থের হিসাব-নিকাশের জন্য নুরুল ইসলাম সাত দিনের সময় চেয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি যোগাযোগ করেননি। এর মধ্যেই নতুন ক্রেতা আবু জালালের ভাড়াটিয়া পরিচয়ে কয়েকজন ব্যক্তি গোডাউন দখলের চেষ্টা করেন।

গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে গোডাউন দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে রাজুর মামাতো ভাই সাদ্দাম হোসেন সৌরভ ও পাহারাদার রাজু আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সৌরভের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঞ্জুরে মওলা বলেন, “বিষয়টি তদন্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

—
⚠️ এই সাবমিশনে একটি ভিডিও সংযুক্ত ছিল যা স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হয়নি। ম্যানুয়ালি দেখুন: https://prod-fillout-oregon-s3.s3.us-west-2.amazonaws.com/orgid-769670/flowpublicid-o9jAnmXAdqus/892d142c-9b40-4ed9-9d89-a96d7aa9177d-qRSw45yprqLoVDt7eE3Uyf7NM7Ofi0PaDGIuNyrrQ5MytjfL5FXPBuJPnCWhvVecil34XbhEArQ3zx0wz1YjKk9ktHitvl5d7iW/WhatsApp-Video-2026-10-31-at-12.52.36-PM-(2).mp4

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar