1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাপানের শ্রমবাজারে আনসার-ভিডিপির চার সদস্যের যাত্রা শুরু - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন লালমনিরহাটে ব্যবসায়িক বিরোধে গোডাউনে হামলা, প্রাণ হারালেন নারী সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন কুড়িগ্রাম সদর এসিল্যান্ড আরিফুল টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ২০ নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন ঐতিহ্যের ১১০ বছর: বর্ণাঢ্য আয়োজনে কারমাইকেল কলেজ, উন্নয়নে নতুন প্রত্যাশা নিষিদ্ধ ছাত্রলীগের ঠেকাতে গাজীপুর গাছা থানা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন অভয়নগরে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার সরকারি দেবেন্দ্র কলেজে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাপানের শ্রমবাজারে আনসার-ভিডিপির চার সদস্যের যাত্রা শুরু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (৮ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাপানের শ্রমবাজারে প্রথমবারের মতো প্রবেশের সুযোগ পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) চার সদস্য। গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি অ্যাকাডেমিতে জাপানি প্রতিষ্ঠান হিরাটা প্ল্যানিং কোম্পানি লিমিটেডের বিশেষ সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা সরাসরি চাকরির প্রস্তাব পেয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সফিপুরে আনসার-ভিডিপি অ্যাকাডেমিতে জাপানি প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির পরিচালক হিরাটা তোমোহিরো ও মার্কেটিং ম্যানেজার হাসেগাওয়া মিনোরু প্রশিক্ষণার্থীদের মৌখিক পরীক্ষা, কারিগরি জ্ঞান এবং জাপানি ভাষায় যোগাযোগের সক্ষমতা যাচাই করেন।

চাকরির প্রস্তাব পাওয়া চার সদস্য হলেন ময়মনসিংহের হোসনে মোকাম্মেল জিহাদ, সাতক্ষীরার মো. ইমানুর রহমান খান, বগুড়ার মো. রিফাত আলী এবং ফেনীর রফিকুল ইসলাম রবিন। তারা জাপানি ভাষার এন-৫ ও এন-৪ পর্যায়ে ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

সাক্ষাৎকারে সদস্যদের কারিগরি জ্ঞান, শৃঙ্খলাবোধ ও ভাষাগত দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা। বাহিনীর পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আগামী এক বছরে এক লাখ সদস্যকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে বাহিনী।

বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাহিনীর নিজস্ব রিক্রুটিং প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর অনুকূলে সরকারি লাইসেন্স নেওয়া হয়েছে। এর মাধ্যমে দালাল ও মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত থেকে সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে বাহিনীর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar