1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মাত্র ৫কিলোমিটার সড়কে ৭টি বিট্! বাড়ছে জান-মালের নিরাপত্তা ঝুঁকি - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

বাঘারপাড়ায় মাত্র ৫কিলোমিটার সড়কে ৭টি বিট্! বাড়ছে জান-মালের নিরাপত্তা ঝুঁকি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২২ জন খবরটি পড়েছেন
বাঘারপাড়ায় মাত্র ৫কিলোমিটার সড়কে ৭টি বিট্! বাড়ছে জান-মালের নিরাপত্তা ঝুঁকি

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় ৫কিলোমিটার সড়কে ৭টি গতিরোধকে (বিট)। দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকেরা। বাড়ছে জান-মালের নিরাপত্তা ঝঁুকি। এমনকি বিটগুলোতে দেওয়া হয়নি কোনো সতর্কীকরণ সাইনবোর্ড বা জেব্রা ক্রসিং। বিধিবহির্ভূত ও অপ্রয়োজনিয় এসব গতিরোধকে মৃত্যুঝুঁকিসহ জরুরী সেবায় নিয়োজিত গাড়ি চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে।

উপজেলার দরাজহাট ইউনিয়নের শেরশাহ সড়কের বোলদেঘাটা-দোরাস্তায় এসব খাড়া ও উচু গতিরোধক দেওয়া হয়েছে। স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে পাকাসড়ক নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান এসব গতিরোধক দিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

গত ১০নভেম্বর উপজেলার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় এসব গতিরোধকের বাধায় দ্রুত পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। ফলে বাজারে প্রায় কোটি টাকার ক্ষতি হয়। প্রশাসনের কাছে এসব নিয়মবহির্ভূত গতিরোধক দ্রুত অপসারণের দাবি সড়কটির সুবিধাভোগীদের।

জানা গেছে, বাঘারপাড়া-চাড়াভিটা সড়কের বোলদেঘাটা থেকে দোরাস্তার দুরত্ব মাত্র ৫.১৯কিলোমিটার। জনশুণ্য ৩টি বাজারের দুইপাশে ৭টি খাড়া ও উচু গতিরোধক দেওয়া হয়েছে। বাঘারপাড়া থেকে যশোরে যেতে শেরশাহ সড়ক অংশের হাবুল্লা বাজারের দুইপাশে দুটি বিট দেওয়া হয়েছে। এখানে একটি মাধ্যমিক, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ আছে। প্রতিষ্ঠানগুলোর অবস্থান সড়ক থেকে বেশ দূরে। সকাল ও সন্ধ্যা বাদে দিনের বেশীরভাগ সময় জনশুন্য থাকে বাজারটি। তারপরও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ২০২২সালে বিট দুটি দেওয়া হয়।

যানবাহন চালকদের দৃষ্টি আকর্ষনে জেব্রা ক্রসিং বা সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া হয়নি। এখানেও মটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে শিশু ও মহিলা আহত হওয়ার ঘটনা ঘটেছে। এর থেকে অর্ধ কিলোমিটার পশ্চিমে পুকুরিয়া আমতলা বাজার। সড়ক থেকে ৫০মিটার দুরে দুটি চায়ের, একটি সারের ও একটি মুদি দোকানের জন্য দুটি খাড়া বিট। বিট দুটি পার হতে এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িসহ যে কোনো ছোট যানবাহনের চেচিস বেধে গাড়ির ক্ষয়ক্ষতিসহ তা পার হতে বেশী সময় ব্যয় হয়।

স্থানীয়রা জানান, সারাদিনেও সড়কে কোনো লোক থাকে না। এরমাত্র ৮শ মিটার পশ্চিমে জনশূন্য আল্লাইপুর বটতলা মোড় বাজার। এখানে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও চারটি চায়ের দোকান থাকলেও সারাদিনে দুটি চায়ের দোকান খোলা থাকে। এ বাজারে সাকুল্যে ১০জন লোকও থাকেন না। বাজাটির দুপাশে দুটি খাড়া বিট।

বিটের পাশের চায়ের দোকানদার সাত্তার তরফদার জানান, অপরিচিত মটরসাইকেল চালকেরা প্রায়ই দুর্ঘটনায় পড়েন। এমনও দেখা গেছে মটরসাইকেল থেকে মহিলাসহ কোলের শিশু ছিটকে দূরে পড়ে গেছে। শেরশাহ সড়কটি যশোর-নড়াইল সড়কের দোরাস্তা নামক জায়গায় মিশেছে। স্থানীয়দের কাছে জায়গাটি ভায়না নামেই বেশী পরিচিত। এ স্থানে একটি মসজিদ ছাড়া কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নেই। তারপরও এখানে একটি খাড়া বিট দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সড়কের যানবাহন ব্যবহারকারীরা।

বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশানের ইউনিট লিডার মাজেদুল হক জানান, ছাতিয়ানতলা বাজারে আগুনের ঘটনা জানার পর বাঘারপাড়া থেকে সেখানে পৌঁছাতে বেশ কয়েকটি গতিরোধক পার হতে হয়েছে। এতে সময় বেশী লাগায় আগুনে বাজারের ক্ষয়-ক্ষতির পরিমান বেড়েছে। তিনি অপ্রয়োজনীয় গতিরোধক তুলে দেওয়ার দাবি জানান। এসময় তিনি ০১৯০১-০২২৮৩৬ মোবাইল নম্বরটা সবাইকে সংরক্ষণের অনুরোধ করে এ ফায়ারম্যান বলেন, উপজেলার কোথাও আগুন বা যে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক এ মোবাইল নম্বরে যোগাযোগ করা সম্ভব হবে। ২৪ ঘন্টাই মোবাইল নম্বরটি খোলা থাকে।

বাঘারপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর হোসেন জানান, বিটের কারনে মুমূর্ষু রোগী বাঘারপাড়া থেকে যশোর সদর হাসপাতালে নিতে সময় বেশী লাগে। এতে রোগীর মৃত্যুঝঁকি বেড়ে যায়। প্রতিটা সেকেন্ড যেখানে গুরুত্বপূর্ণ সেখানে জনশুন্য বাজারে এতগুলো উঁচু বিটের প্রয়োজন নেই। থাকলেও বিটগুলো আইনমাফিক হওয়া উচিত।

উপজেলা প্রকৌশলী জুলহাস উদ্দিন জানান, গ্রামীণ সড়ক আইনে গতিরোধক দেওয়া বে-আইনি। সড়ক পাকাকরনের সময় স্থানীয় প্রভাবশালীরা ঠিকাদারকে দিয়ে এসব গতিরোধক দিতে বাধ্য করেন। এ কারনে এলজিইডি অধিদপ্তর থেকে কোনো সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বোলদেঘাটা-দোরাস্তা সড়কের গতিরোধকগুলো নির্মাণে কোনো আইনই অনুসরণ করা হয়নি। এগুলো নিয়ম ছাড়া আতি খাড়া। এতে জানমালের ক্ষয়-ক্ষতি বাড়বে। এগুলো অপসারণে উচ্চ পর্যায়ে কথা বলবেন বলে জানান এ প্রকৌশলী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar