1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব: জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের কর্মকাণ্ড ও বিএনপিকে সতর্ক করে সারজিস আলমের পোস্ট এপেক সম্মেলনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, শান্তি ঘোষণা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, ঐতিহাসিক রায় আইসিজের শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ ইউসিবিএল থেকে অর্থ আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড খুলনায় পুলিশের উপস্থিতিতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলে চড়ে পালিয়েছে দুর্বৃত্তরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ অকাল মৃত্যু বলে কিছু নেই

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব: জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (১৬ নভেম্বর), দুপুর ১১টা ২৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এই ভোটে প্রস্তাবের পক্ষে সমর্থন জানায় ১৩৩টি দেশ। অন্যদিকে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত থাকে।

মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে গৃহীত হয়। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরব।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে। সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এর চূড়ান্ত লক্ষ্য হলো মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এই শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।

মৃত্যুদণ্ড নিয়ে জাতিসংঘের উদ্বেগ

প্রস্তাবে উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ করা ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধের সময় অভিযুক্তের বয়স ১৮ বছরের বেশি কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলেও মৃত্যুদণ্ড না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বানও রয়েছে এই প্রস্তাবে। পাশাপাশি যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেসব অপরাধের তালিকা ছোট করার এবং বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar