1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আ/ত্ম/হ/ত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের কর্মকাণ্ড ও বিএনপিকে সতর্ক করে সারজিস আলমের পোস্ট এপেক সম্মেলনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, শান্তি ঘোষণা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, ঐতিহাসিক রায় আইসিজের শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ ইউসিবিএল থেকে অর্থ আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড খুলনায় পুলিশের উপস্থিতিতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলে চড়ে পালিয়েছে দুর্বৃত্তরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ অকাল মৃত্যু বলে কিছু নেই

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আ/ত্ম/হ/ত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
সোমবার (১৬ নভেম্বর) ২০২৬, রাত ৯টা ৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টা পর জান্নাতুল মাওয়া (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পরিবার। সোমবার ভোরে নিজ শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জান্নাতুল তার ফেসবুক আইডিতে লেখেন, ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে।’ ভোর সাড়ে ৪টার দিকে তার বাবা শরিফুল ইসলাম মেয়ের ঘরের লাইট জ্বলতে দেখে জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহপাঠী ও এলাকাবাসী এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন। মেধাবী শিক্ষার্থী জান্নাতুল আত্মহত্যা করতে পারেন না উল্লেখ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

নিহতের বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছিল। পড়াশোনায় অনেক ভালো। হঠাৎ এই ধরনের ঘটনা ঘটেছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।’

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই প্রমাণিত হয়েছে। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্ররোচনার কোনো বিষয় থাকলে তা তদন্ত করে দেখা হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar