1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরার প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন: প্লাবনের আশঙ্কায় ৪০ হাজার মানুষ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের কর্মকাণ্ড ও বিএনপিকে সতর্ক করে সারজিস আলমের পোস্ট এপেক সম্মেলনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, শান্তি ঘোষণা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, ঐতিহাসিক রায় আইসিজের শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ ইউসিবিএল থেকে অর্থ আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড খুলনায় পুলিশের উপস্থিতিতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলে চড়ে পালিয়েছে দুর্বৃত্তরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ অকাল মৃত্যু বলে কিছু নেই

সাতক্ষীরার প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন: প্লাবনের আশঙ্কায় ৪০ হাজার মানুষ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (১৯ নভেম্বর), সকাল ১১টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩০ মিটার বাঁধ ধসে নদীগর্ভে বিলীন হওয়ায় প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে অন্তত ৩৫ থেকে ৪০ হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বেড়িবাঁধের ওপর ১০ থেকে ১২টি গ্রামের মানুষের বসতি নির্ভরশীল। এলাকায় প্রায় ৩ থেকে ৪ হাজার বিঘা কৃষিজমি ও অসংখ্য মৎস্যঘের রয়েছে। বাঁধটি ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করলে বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্যঘের তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা শাহজালাল বলেন, “কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধের একটি বড় অংশ ধসে পড়েছে। সারা বছর নদীভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্ক নিয়ে আমাদের বসবাস করতে হয়। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসল ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হবে।”

এর আগেও বাঁধের একটি অংশে ভাঙন দেখা দিলে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে তা প্রতিরোধের চেষ্টা করেন। পরবর্তীতে পাউবো জরুরি ভিত্তিতে সংস্কারকাজ করে বাঁধটি রক্ষা করে। এবারও দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন বিস্তৃত হয়ে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বিকেলে ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বিষয়টি পাউবো কর্মকর্তাদের অবহিত করেন।

পাউবোর এসও আলমগীর হোসেন ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রাজু হোসেন জানান, তারা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু বলেন, “বেড়িবাঁধ ধসের বিষয়টি পাউবোকে জানানো হবে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া পাঠানো ছবি ও ভিডিও দেখে দ্রুত সংস্কারকাজ শুরুর আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar