উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার (১৭ নভেম্বর), বিকেল ৩টা ১৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ২০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম খোকন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং এরপর আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম খোকন বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও গুণীজনদের মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও অব্যাহত রয়েছে।”
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ আশিকুজ্জামান, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত মোল্লা ও ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান তহমিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।