1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে শহীদ সিপাহি মোহাম্মদ উল্লাহ বীর বিক্রমের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত - bdtelegraph24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল নবীনগরে আ.লীগের তৎপরতার প্রতিবাদে এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ যশোরে কেমিক্যালবাহী ভারতীয় ট্রাক উল্টে দুর্ঘটনা, হতাহত নেই ঘূর্ণিঝড় ‘আকভান’: তিন দিন বৃষ্টির আভাস, সোমবার থেকে কমতে পারে প্রবণতা কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন দুই বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি অভয়নগরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

যশোরে শহীদ সিপাহি মোহাম্মদ উল্লাহ বীর বিক্রমের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (১৯ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ সিপাহি মোহাম্মদ উল্লাহ বীর বিক্রমের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসরের নামাজের পর যশোর সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামের বাইতুল আকসা জামে মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লিরা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদের পরিবারের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও তাবারক বিতরণের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল আকসা জামে মসজিদের ইমাম মুফতি মোস্তাফিজুর রহমান।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ১৯ নভেম্বর মাগুরার মোহাম্মদপুর থানায় সম্মুখযুদ্ধে শহীদ হন সিপাহি মোহাম্মদ উল্লাহ। মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করে। তাঁর স্মৃতি সংরক্ষণে খুলনায় বিজিবি সেক্টর কমান্ডের একটি গেট তাঁর নামে নামকরণ করা হয়েছে।

শহীদ সিপাহি মোহাম্মদ উল্লাহর বড় ছেলে শহিদুল ইসলাম (খোকা) বলেন, “বাবার শাহাদাতবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের পাশাপাশি বিভিন্ন স্থাপনা তাঁর নামে নামকরণের দাবি জানিয়ে আসছি। এছাড়া মেইন রোড থেকে শহীদের বাড়ির সামনের সড়কটি পাকা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাই।”

মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য তাঁর অসামান্য অবদান আগামী প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত বক্তারা মন্তব্য করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar