1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চীনের কারনে জনপ্রিয় কোরআন অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা ভিসা জটিলতা ও বাড়তি খরচে অস্ট্রেলিয়ায় কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে বিশ্ববিদ্যালয় ফরিদপুরে পদ্মার ভাঙনে বিলীন এলজিইডির ৮ কোটি টাকার সেতু সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন জাককানইবি শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল কুবিতে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত জবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৬০টি বৃক্ষরোপণ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

চীনের কারনে জনপ্রিয় কোরআন অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩০৭ জন খবরটি পড়েছেন

সারাবিশ্বে অত্যান্ত জনপ্রিয় কোরআন অ্যাপ টি অ্যাপল চীনের অনুরোধে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে । কোরআন মাজিদ অ্যাপটির কমপক্ষে দেড় লাখ রিভিউ আছে। বিবিসি জানিয়েছে,কোরআনের ওই অ্যাপটিতে ‘অবৈধ ধর্মীয় বার্তা’র উপস্থিতির কারনে সেটি স্টোর থেকে সরিয়ে নেয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিবিসি জানিয়েছে, অ্যাপল সেন্সরশিপ প্রতিষ্ঠানটি প্রথমে চীনে কোরআন অ্যাপ সরানোর বিষয়টি জানতে পারে। ওই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে স্টোরের বিভিন্ন অ্যাপ সম্পর্কে পর্যবেক্ষণ করে ।

অ্যাপল কোরআন মাজিদ অ্যাপের নির্মাতা পিডিএমএস কে, চীনা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নেয়ার কথা জানিয়েছে।  কারণ এতে এমন কিছু বিষয়বস্তু রয়েছে, যার জন্য চীনা কর্তৃপক্ষের কাছ থেকে বাড়তি অনুমতি প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা এ সমস্যা সমাধানে চীনের সাইবার স্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

চীন ইসলামকে ধর্মের মর্যাদা দিয়েছে ঠিকই। তবে দেশটিতে মুসলিম সংখ্যালঘু, বিশেষ করে উইঘুর জনগোষ্ঠীর ওপর ব্যাপক অত্যাচার-নির্যাতন, এমনকি গণহত্যার অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে। চলতি বছরের শুরুর দিকে বিবিসির প্রতিবেদনেই বলা হয়েছিল, জিনজিয়াংয়ে উইঘুর ইমামরা চীন সরকারের নির্যাতনের শিকার হচ্ছেন।

কোরআন অ্যাপ সরিয়ে নেওয়ার বিষয়ে মন্তব্যের জন্য ব্রিটিশ সংবাদমাধ্যমটির অনুরোধে সাড়া দেয়নি বেইজিং। মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপলও। তবে নিজেদের মানবাধিকার নীতির দিকে ইঙ্গিত করে মার্কিন প্রতিষ্ঠানটি বলেছে, আমাদের স্থানীয় আইন মেনে চলতে হয় এবং মাঝে মধ্যে এমন জটিল সমস্যা আসে, যা নিয়ে সরকারের সঙ্গে ভিন্নমতও থাকতে পারে।

চীনে কোরআন মাজিদ অ্যাপটি ঠিক কী নিয়ম লঙ্ঘন করেছে তা নিশ্চিত নয়। তবে এর নির্মাতারা বলছেন, বিশ্বব্যাপী সাড়ে তিন কোটির বেশি মুসলিম অ্যাপটিতে ভরসা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar