সড়ক দূর্ঘটনায় কুড়িগ্রামের চিলমারীতে নজরুল ইসলাম (২৬) নামে এক জনের
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মৃত্যু হয়েছে। উপজেলার বাহারের ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম আদর্শ বাজার এলাকার মৃত- জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে নজরুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেল করে
উপজেলার থানাহাট ইউনিয়নের বাহারের ঘাট যাওয়ার সময় বাহারের ঘাট মোড়ে পৌঁছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ।