1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

বাঘারপাড়ায় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৫১৬ জন খবরটি পড়েছেন

বুধবার( ১১ নভেম্বর) বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, যারা আওয়ামীলীগ করে শেখ হাসিনার নির্দেশ মানবেন না এটা হবেনা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, দলের হাইকমান্ডের কঠোর নির্দেশনার পরও থেমে নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চক্রান্ত—কারীরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। দলের সিদ্ধান্ত না মেনে যারা নৌকার বিপক্ষে কাজ করবে,পরবর্তীতে তাদের ব্যাপারে দলীয়ভাবে কঠিন শাস্তির ব্যাবস্থা করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক সাংসদ এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিযয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ আসাদুজ্জামান মিঠু।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদুল হাসান সুমন, ইব্রাহিম হোসেন , পুলক ঘোষ প্রমুখ।

এছাড়া বর্ধিত সভায় উপস্থিত ছিলেন নয়টি ইউনিয়নে আওয়ামীলীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar