1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডা. মুরাদ হাসানের অডিও-ভিডিও অনলাইন প্লাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিলো হাইকোর্ট - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা ভিসা জটিলতা ও বাড়তি খরচে অস্ট্রেলিয়ায় কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে বিশ্ববিদ্যালয় ফরিদপুরে পদ্মার ভাঙনে বিলীন এলজিইডির ৮ কোটি টাকার সেতু সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন জাককানইবি শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল কুবিতে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত জবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৬০টি বৃক্ষরোপণ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

ডা. মুরাদ হাসানের অডিও-ভিডিও অনলাইন প্লাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিলো হাইকোর্ট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৭১ জন খবরটি পড়েছেন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ‘কুরুচিপূর্ণ ও অবমাননাকর’ মন্তব্যের অডিও-ভিডিও অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ইন্টারনেটে ছড়িয়ে থাকা মুরাদ হাসানের অডিও-ভিডিওর বিষয়টি আদালতের নজরে এনে আজ নির্দেশেনা চান।
বিষয়টি আমলে নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে এ সময় আদালতে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার।

ব্যারিস্টার সুমন সাংবাদিকদের  বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি কী ব্যবস্থা নিয়েছে, তা আগামীকাল (বুধবার) সকালের মধ্যে ডেপুটি এটর্নি জেনারেলকে জানাতে বলা হয়েছে।’
আইনজীবী সুমন আদালতে বলেন, ‘ওইসব অডিও-ভিডিও সামাজিকভাবে অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো অশ্লীল, এগুলো ঘন্টার পর ঘন্টা থাকতে পারে না। এসব কম বয়সী শিশুদের ওপর প্রভার ফেলবে।

তিনি বলেন, এগুলো আগেই বিটিআরসির বন্ধ করে দেয়া উচিত ছিল। আমি কারো বিরুদ্ধে কোর্টে আসিনি, কিন্তু সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে।’
ডা. মুরাদ হাসানের একটি টেলিফোন আলাপের অডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে একজন অভিনেত্রীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে এবং হুমকি দিতে শোনা যায় তাকে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar