1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর-মাগুরা মহাসড়কে উল্টে পড়া বাসের চাপায় নিহত ১,আহত ৪০ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

যশোর-মাগুরা মহাসড়কে উল্টে পড়া বাসের চাপায় নিহত ১,আহত ৪০

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৯২ জন খবরটি পড়েছেন

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রহীন একটি যাত্রীবাহী বাসের চাপায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বাসের অন্তত ৪০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (২ জানুয়ারি) সদর উপজেলার সরুইডাঙ্গা আমতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল চালক ইয়াকুব আলী (৫৫) উপজেলার জোত রহিমপুর গ্রামের হেরমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াকুব আলী বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে মনোহরপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা যাত্রাবাহী লোকাল বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৪৪) মাগুরার দিকে যাচ্ছিলো। বিকেল পৌনে তিনটার দিকে ইয়াকুব আলী সংযোগ সড়ক থেকে যশোর-মাগুরা মহাসড়কে উঠলে তাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক মারা যান এবং বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনোহরপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত যাত্রীদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহত বাইসাইকেল চালক

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে প্রায় ১ ঘন্টা পর বাসের নিচ থেকে বাইসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সদরের ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মোর্কারম হোসেন জানান, দুর্ঘনটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে ঘাতক বাস ও নিহতের মরদেহ এখন পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar