1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শালিখার সন্তান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র নাহিদ কে পিটিয়ে হত্যা,গ্রেফতার ১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শালিখার সন্তান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র নাহিদ কে পিটিয়ে হত্যা,গ্রেফতার ১

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৩৮ জন খবরটি পড়েছেন

লক্ষ্মণ চন্দ্র মন্ডল ,শালিখা (মাগুরা) থেকে।।
নাহিদ হাসান(২৪) নামের এক ছাত্রকে রড দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে৷ নিহত নাহিদ হাসান মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কলেজের সেভেন সেমিষ্টারের মেধাবী ছাত্র৷

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ১ ফেব্রয়ারী বিকাল সাড়ে ৭ টার সময় হল রুমের মধ্যে সামান্য কথা কাটাকাটি নিয়ে নেত্রকোনা সদরের জামাতি গ্রামের মনোয়ার পারভেজ নামের এক বখাটে সন্ত্রাসী তার নিজ হাতে থাকা রড দিয়ে নাহিদ হাসানকে পিটাতে থাকে ৷ এক পর্যায়ে মাথায় আঘাত করলে নাহিদ হাসান মাটিতে পড়ে যায়৷ এসময় তার ওই রুমের মধ্যে প্রচন্ড রক্তক্ষরণ হয় । পরে সংকটজনক অবস্থাইয় তাকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসাইন্সহাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানেও তার অবস্থা অবনতি হলে তাকে অপারেশন করা হয় ৷ এর পর তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখান চিকিতসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত ৩ টা ১৫ মিনিটে মারা যান নাহিদ হাসান।

এব্যাপারে নিহত নাহিদ হাসানের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে ঢাকা মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন৷ মামলা নং ২৬ ৷

ঢাকা মিরপুর মডেল থানার তদন্তকারী অফিসার এসআই আনোয়ার হোসেন মোবাইল ফোনে জানান, হত্যার মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে ৷ মামলা তদন্তাধীন রয়েছে৷

এব্যাপারে প্রশাসন সহ মাননীয় প্রধান মন্ত্রীর কাছে হত্যাকারীর ফাঁসিসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন নিহতের পরিবার৷

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar