1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুমকে টেক্কা দিতে গুগল মিট এখন স্মার্টফোনে - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা ভিসা জটিলতা ও বাড়তি খরচে অস্ট্রেলিয়ায় কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে বিশ্ববিদ্যালয় ফরিদপুরে পদ্মার ভাঙনে বিলীন এলজিইডির ৮ কোটি টাকার সেতু সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন জাককানইবি শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল কুবিতে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত জবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৬০টি বৃক্ষরোপণ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

জুমকে টেক্কা দিতে গুগল মিট এখন স্মার্টফোনে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৬৭ জন খবরটি পড়েছেন

কোভিড-১৯ বিপর্যয়ের শুরু থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে বাসা থেকে কাজের জন্য ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের দ্রুত ব্যবহার বেড়েছে। তবে বিভিন্ন টেক জায়ান্ট গুগল, মাইক্রোসফট, এবং ফেসবুক থেকে এগিয়ে রয়েছে জুম। তাই এসব প্ল্যাটফর্মগুলো প্রতিনিয়ত প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন ফিচার নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে থাকা জিমেইল অ্যাপ থেকে গুগল মিট চালু করতে নতুন শর্টকাট ফিচার চালু করেছে গুগল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গুগল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, জিমেইল অ্যাপ থেকে স্মার্টফোন ইউজাররা গুগল মিট চালু করতে ‘নিউ মিটিং’ ফিচারে ট্যাপ করতে হবে। এখান থেকে একটি মিটিং লিংক তৈরি হবে যা দিয়ে অন্যান্য ইউজারদের কাছে গুগল মিট এ অংশগ্রহণের জন্য ইনভাইট পাঠানো যাবে।

এছাড়া জিমেইল ইউজাররা চাইলে এই ফিচারটি বন্ধ করে রাখতে পারবে। ফিচারটি বন্ধ করতে জিমেইল অ্যাপের সেটিং সেকশন থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচের দিকে স্ক্রল করে ‘মিট’ ফিচারটি বাতিল করুন।

ইতোমধ্যে গুগল কর্তৃপক্ষ জিমেইলের ডেক্সটপ ভার্সনে ‘গুগল মিট’ শর্টকাট ফিচারটি যুক্ত করেছে। যা দিয়ে বিনামূল্যে যেকোনো জিমেইল ইউজারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করা যাবে। তবে এর আগে এই ফিচারটি শুধুমাত্র গুগলের জি সুইট ইউজারদের জন্য ছিল

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar