1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মধ্যরাতের খেলায় ক্লিন বোল্ড পাকপ্রধানমন্ত্রী ইমরান খান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ আসামে দুই দিনে উচ্ছেদ ১,১০০ মুসলিম পরিবার মুসলিমরা আর কাউকে নেতা বানাবে না, নিজেরাই হবে: আসাদউদ্দিন ওয়াইসি সামান্য পেরেক শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ

মধ্যরাতের খেলায় ক্লিন বোল্ড পাকপ্রধানমন্ত্রী ইমরান খান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৫৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মধ্যরাতের খেলায় শেষ পর্যন্ত ক্লিন বোল্ড হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নানা নাটকীয়তার মাধ্যমে মীমাংসিত হয়েছে অচলাবস্থার। নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শাহবাজ শরীফ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে কয়েকদফা মুলতবির পর শনিবার মধ্যরাতে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট শুরু হয় পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে। তবে শুরু হয়েই চার মিনিটের জন্য স্থগিত করা হয় অধিবেশনের অনাস্থা ভোটের প্রক্রিয়া। চার মিনিটের জন্য অধিবেশন স্থগিত থাকার পর আবার শুরু হয় অনাস্থা ভোটের প্রক্রিয়া।

শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে হেরে যান তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় তাকে।

ইমরানকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টের ৩৪২ আইনপ্রণেতার মধ্যে ১৭২ ভোটের প্রয়োজন ছিলো। সেখানে তার বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি।

ভোটাভুটির আগেই ন্যাশনাল অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে যান ক্ষমতাসীন তেহরিক-এ-ইনসাফ দলের সাংসদরা। এর কিছুক্ষণ পরেই শুরু হয় ভোটাভুটি। এতে ইমরানের বিরুদ্ধে পড়ে ১৭৪ ভোট।

সূত্র জানায়, পার্লামেন্টে ভোটাভুটির অধিবেশন চলাকালেই ইমরান খান প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেছিলেন। পদত্যাগ করেছেন স্পিকার  ও ডেপুটি স্পিকার ।

আর্থিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ইমরান খানকে ১৭২ জনের সমর্থন প্রয়োজন ছিল। তার দল পিটিআইয়ের সদস্য সংখ্যা ১৫৫। তবে দলের কয়েকজন সদস্য এবং জোট শরীকরা ইমরানের পক্ষ ত্যাগ করায় সংখ্যাগরিষ্ঠতা হারাতে হয় তাকে।

ইতিমধ্যেই হেলিকপ্টারে করে ইসলামাবাদ ছেড়েছেন ইমরান খান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar