1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাস্তায় রাস্তায় লড়াই , ৩০০ মাইল রণক্ষেত্র - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ আসামে দুই দিনে উচ্ছেদ ১,১০০ মুসলিম পরিবার মুসলিমরা আর কাউকে নেতা বানাবে না, নিজেরাই হবে: আসাদউদ্দিন ওয়াইসি সামান্য পেরেক শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ

রাস্তায় রাস্তায় লড়াই , ৩০০ মাইল রণক্ষেত্র

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৫৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডনবাস অঞ্চল দখলকে ঘিরে বিভিন্ন শহরে ইউক্রেন এবং রাশিয়ার বাহিনীর মধ্যে এখন রাস্তায় রাস্তায় লড়াই চলছে।

সেখানে ৩০০ মাইল দীর্ঘ এক রণক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে।

তবে ইউক্রেন সরকার স্বীকার করেছে এরই মধ্যে লুহানস্ক এলাকায় ক্রেমিনা এবং আরও একটি ছোট শহরের দখল রুশ বাহিনীর হাত চলে গেছে।

সেখানকার আঞ্চলিক প্রশাসক সেরহি হাইদাই জানাচ্ছেন, বিভিন্ন শহরের ওপর ভারী গোলাবর্ষণ করা হচ্ছে এবং চার জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফ বলছে, ডনবাস দখলের এই ‘নতুন অধ্যায়ে’ রাশিয়ার বাহিনী পুরো রণক্ষেত্র বরাবর একের পর এক হামলা চালাচ্ছে।

ওদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানাচ্ছে, গত রাত থেকে ইউক্রেনের ভেতরে ১,২৬০টি লক্ষ্যবস্তুর ওপর তারা মিসাইল ছুঁড়েছে এবং ভারী কামান থেকে গোলাবর্ষণ করেছে।

তারা বলছে, বিমান থেকে ছোঁড়া লক্ষ্যভেদী মিসাইল ডনবাস অঞ্চলের ১৩টি জায়গায় আঘাত করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শহর স্লোাভিয়ানস্কও রয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে।

ডনেটস্ক অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের একটি মিগ-২৯ জঙ্গি বিমান ভূপাতিত করেছে।

তবে কোন নিরপেক্ষ সূত্র থেকে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি।

মারিউপোলের শেষ প্রতিরক্ষাব্যুহের ওপর প্রচণ্ড হামলা

ডনবাস অঞ্চলে রুশপন্থী এক বিচ্ছিন্নতাবাদী নেতা বলছেন, রাশিয়ার স্পেশাল ফোর্সেস কমান্ডোরা মারিউপোলের বিশাল আযোভস্টাল ইস্পাত কারখানায় ইউক্রেনের বাহিনীর শেষ অবস্থানের ওপর হামলা চালাচ্ছে।

এডুয়ার্ড বাসুরিন রাশিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, এসব কমান্ডোদের সাহায্য করছে রুশ বিমান এবং গোলন্দাজ বাহিনী। বিবিসি বাংলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar