1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতের মধ্যপ্রদেশে অহিন্দুদের দোকান থেকে কোনো জিনিস না কেনার শপথ করানো হচ্ছে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ আসামে দুই দিনে উচ্ছেদ ১,১০০ মুসলিম পরিবার মুসলিমরা আর কাউকে নেতা বানাবে না, নিজেরাই হবে: আসাদউদ্দিন ওয়াইসি সামান্য পেরেক শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ

ভারতের মধ্যপ্রদেশে অহিন্দুদের দোকান থেকে কোনো জিনিস না কেনার শপথ করানো হচ্ছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৯৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের বিজেপিশাসিত মধ্যপ্রদেশের খারগোনে দাঙ্গার পর বিধর্মীদের (অহিন্দু) দোকান থেকে কাপড়, চপ্পল বা অন্য কোনো জিনিস না কেনার শপথ করানো হচ্ছে। খারগোনের এসপি রোহিত কাসওয়ানি বলেছেন, এই ধরণের ভিডিও পরীক্ষা করে দেখা হচ্ছে। পারসটুডে 

হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ বলছে উবদী, পিপরি ও ইচ্ছাপুর গ্রামেও ইতোমধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। একইসময়ে, বিস্তান এবং কেলিতেও এমন ঘটনা ঘটেছে। শপথ গ্রহণের ভিডিও ভাইরাল হচ্ছে। এর পাশাপাশি হাট-বাজারেও অর্থনৈতিক বয়কটের কথা উঠে আসছে।

শপথে বলা হচ্ছে ‘আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি যে, আমরা বিধর্মীদের দোকান থেকে কাপড়, চপ্পল বা অন্য কোনো জিনিস কিনব না, এবং তাদের কাছে আমাদের কোনো জিনিস বিক্রি করব না। হে মহাকাল, আমাদের সংকল্প পূর্ণ করার জন্য আমাদের সঠিক শক্তি এবং মনোভাব দান করুন।’ 

গত ১০ এপ্রিল রাম নবমীর দাঙ্গায় শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং ধর্মীয় ক্ষতি হয়েছিল। এতে জনগণের মনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যার ফলে মানুষ নিজ নিজ স্তরে ক্ষোভ প্রকাশ করছে।   
গণমাধ্যমে প্রকাশ, সম্প্রতি বিজেপিশাসিত মধ্য প্রদেশ ও গুজরাটে মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ এবং ধর্মীয় স্থানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। মধ্য প্রদেশের খারগোন শহর সহিংসতার কেন্দ্রস্থল, যেখানে স্থানীয় প্রশাসন মুসলমানদের বাড়িঘর এবং দোকানগুলো ভেঙে দিয়েছে। 

জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী খারগোনের ঘটনা প্রসঙ্গে বলেন, মুসলিমদের সম্পত্তি ও তাদের বাড়িঘর চিহ্নিত করে ভেঙ্গে ফেলা হচ্ছে। আমাদের সময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar