1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লিবিয়া পুলিশ ভূমধ্যসাগর উপকূল থেকে ৫'শ বাংলাদেশিকে আটক করেছে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ আসামে দুই দিনে উচ্ছেদ ১,১০০ মুসলিম পরিবার মুসলিমরা আর কাউকে নেতা বানাবে না, নিজেরাই হবে: আসাদউদ্দিন ওয়াইসি সামান্য পেরেক শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ

লিবিয়া পুলিশ ভূমধ্যসাগর উপকূল থেকে ৫’শ বাংলাদেশিকে আটক করেছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৬৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভূমধ্যসাগরের উপকূল থেকে ৫০০ জন বাংলাদেশিকে আটক করেছে লিবিয়া পুলিশ। গত শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়।

ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এ খবরের সত্যতা স্বীকার করেছেন।

শামীম উজ জামান বলেন, ‘প্রাথমিকভাবে লিবিয়া পুলিশ ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে, আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি।’

২০১৬ সালের পর একদিনে লিবিয়ার উপকূল থেকে এত বেশি বাংলাদেশি নাগরিকের আটকের ঘটনা এটাই প্রথম। ২০১৬ সালের আগে সাগর থেকে ৬০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়।

২০২০ সালে দালালদের কাছে আটক থাকা অবস্থায় ২৬ জন অভিবাসন প্রত্যাশী মারা যান। এ ঘটনার পর অনিবন্ধিত এ রুটে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা অনেকাংশে কমে যায়। করোনাভাইরাস মহামারি আঘাত হানার পর এ সংখ্যা প্রায় শূন্যের কোঠায় পৌঁছায়।

লিবিয়ায় চার বছরেরও বেশি সময় বাংলাদেশিদের ভ্রমণ নিষিদ্ধ ছিল। ২০১৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মে একটি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশের হাইকোর্টে এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা হয়। কিন্তু আদালত মন্ত্রণালয়ের নোটিশের পক্ষে রায় দেয়। ডেইলি স্টার 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar