1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবৈধ দখলদারের হাত থেকে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অবৈধ দখলদারের হাত থেকে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪৬৩ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলকৃত জমি দখলদারের হাত থেকে ফিরে
পেতে সংবাদ সম্মেলন করেছেন জোহরা বেগম নামে এক অসহায় নারী।

সোমবার (৯ মে) দুপুরে উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে জোহরা বেগম তাঁর লিখিত বক্তব্যে বলেন, আমি উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে। পৈত্রিক সূত্রে সিদ্ধিপাশা মৌজায় ৩৯৬৭ খতিয়ানে ৫৯৯, ৬০০ ও ৬০১ দাগে ১৫ শতক জমি ভোগ দখল করে আসছি। একই গ্রামের মৃত মোন্তাজ শেখের ছেলে মো. শেখ আবু জাফর আমার দখলকৃত জমির মধ্যে ৫.২৩ শতক জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে কাটাতারের বেড়া দিয়েছেন। যে কারণে যাতায়াতের একমাত্র রাস্তা ও খাবার পানির টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করা বন্ধ রয়েছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ইতোপূর্বে ওই জমিতে থাকা আনুমানিক চার লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতীর ফলজ ও বনজ গাছ জোরপূর্বক কেটে নিয়ে গেছেন শেখ আবু জাফর। এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও অভয়নগর থানায় বার বার অভিযোগ করেও প্রতিকার মেলেনি।

গত ৮ মে রবিবার শেখ আবু জাফর একদল সন্ত্রাসী নিয়ে ওই জমির গাছ পুনরায় কাটতে গেলে আমি অভয়নগর
থানায় তার বিরুদ্ধে আবারো একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। যার জিডি নং-২৮৭। বর্তমানে শেখ আবু জাফর ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমি আমার পরিবার নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছি। এমন পরিস্থিতিতে তিনি
সাংবাদিকদের মাধ্যমে সুবিচার ও অবৈধ দখলদার মো. শেখ আবু জাফরের নিকট হতে জমি ফিরে পেতে পারেন সেজন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ভকামনা করেছেন। সংবাদ সম্মেলনে জোহরা বেগমের মেয়ে হাসনা হেনা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মো. শেখ আবু জাফরের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, তার বিরুদ্ধে জোহরা বেগমের আনিত অভিযোগ সত্য নয়। ওই ৫.২৩ শতক জমি তিনি জোহরা বেগম ও তার দুই ভাই, দুই বোনের নিকট থেকে ক্রয় করেছেন। যার দলিল তার কাছে রয়েছে। এছাড়া ওই জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান
রয়েছে, যার মামলা নং-২৮২/২০।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar