1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেনীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফেনীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

ফেনী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮) স্থানীয় ইম্পেরিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা—ইকবাল হোসেন ও সামছুল হক—উভয়েই কাতারপ্রবাসী। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তারা খেলতে বের হয় এবং পাশের নির্মাণাধীন ভবনে যায়। সন্ধ্যার পর তারা না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কয়েকজন যুবক ভবনের সেপটিক ট্যাংকের পাশে এক জোড়া জুতা দেখতে পান। ট্যাংকের ভেতরে আলো ফেলে তাঁরা শিশু দুটির নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, যেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার তদন্তে থাকা উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ জানান, শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা খেলতে গিয়ে অসাবধানতাবশত সেপটিক ট্যাংকে পড়ে যায়।

তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল এবং মালিকপক্ষের অবহেলাতেই এ দুর্ঘটনা ঘটেছে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar