1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৬ জন নিহত, বাসে আগুন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৬ জন নিহত, বাসে আগুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীরসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার (২০ জুন) বিকেল ও রাতে এসব দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকায় একটি মাহিন্দ্রা ও শ্যামলী বাংলা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাদি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এর আগে বিকেলে তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় ময়মনসিংহগামী একটি অ্যাম্বুলেন্স ও বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সের হেলপারসহ আরও ৪ জন।

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনা জেলার পরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar